ফোনে চার্জ না হওয়ার কারণ · StartsNest
Technology & Gadgets

ফোনে চার্জ না হওয়ার কারণ

স্মার্টফোন চার্জ না হওয়ার কারণ—চার্জার, পোর্ট, সফটওয়্যার, ব্যাটারি ও হার্ডওয়্যার সমস্যা এবং সমাধান জানুন।

ফোনে চার্জ না হওয়ার কারণ

ফোনে চার্জ না হওয়ার কারণ | সম্পূর্ণ গাইড

আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন এতটাই জড়িত হয়ে পড়েছে যে, ফোন চার্জ না হওয়া মানেই যেন এক বিরাট সমস্যা। আপনিও কখনো না কখনো ফোন চার্জ না হওয়ার সমস্যায় পড়ে থাকেন। কিন্তু কেনই বা এমন হয়? সঠিক কারণ জানলে সমাধান করা সহজ হয়। নিচে ফোনে চার্জ না হওয়ার প্রধান কারণগুলো ও সমাধান বিস্তারিত আলোচনা করা হলো।

চার্জার এবং ক্যাবলের সমস্যা

চার্জারের তার বা ক্যাবলের যেখানে মোড় বা ভাঁজ বেশি হয়, সেখানে তার ভেতরের তারগুলি ছিঁড়ে যেতে পারে। এতে চার্জ সঠিকভাবে ফোনে পৌঁছাতে পারে না। যার ফলে চার্জ নেয় না; এমতাবস্থায় কেবল চেঞ্জ করে দেখুন। আবার কিছু চার্জারের ভোল্টেজ আপনার ফোনের সাথে মিল নাও মানতে পারে। এতেও চার্জিংয়ের সমস্যা হতে পারে। চার্জিং এর সময় আনঅথোরাইজ চার্জার ক্রয় থেকে বিরত থাকুন। ফাস্ট চার্জিং ক্যাবল ব্যবহার করলে নিশ্চিত করুন সেটি আপনার ফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ।

চার্জিং পোর্টের সমস্যা

অক্সিডেশন ও ময়লা

চার্জিং পোর্টে ধুলো, ময়লা জমে অথবা পানি ঢুকে গেলে অক্সিডেশন হতে পারে। এতে চার্জিং পিনগুলি সঠিকভাবে সংযোগ স্থাপন করতে পারে না। যার ফলে ঠিক মত চার্জ নেয় না। অনেক সময় পানি ঢুকে থাকলে ওয়ার্নিং দেওয়া হয়ে থাকে এবং চার্জিং পোর্ট ক্লিন করার জন্য বলা হয়।

বেন্ড বা ড্যামেজ

যদি চার্জিং পোর্টে কোনো আঘাত লেগে থাকে বা তা বেঁকে যায়, তাহলেও চার্জিং হবে না। চার্জার পোর্ট অনেক পুরাতন হলে ক্ষয় হয়ে গেলেও চার্জ হয় না। এমন সমস্যা হলে ফোনের চার্জিং পোর্ট পরিবর্তন করতে হবে।

লিন্ট বা ছোট কণা

কখনো কখনো ছোট ছোট লিন্ট বা অন্যান্য কণা চার্জিং পোর্টে আটকে যেতে পারে এবং চার্জিং বাধাগ্রস্ত করতে পারে। একটি ছোট ব্রাশ বা কম্প্রেসড এয়ার দিয়ে পোর্ট পরিষ্কার করলে অনেক সময় সমস্যা সমাধান হয়।

ফোনের সফটওয়্যার সমস্যা

অপারেটিং সিস্টেমের গ্লিচ: কোনো সফটওয়্যার আপডেটের পর বা অন্য কোনো কারণে ফোনের অপারেটিং সিস্টেমে গ্লিচ হতে পারে। যার ফলে ওয়ার্নিং দিয়ে থাকে এবং চার্জিং বেশ স্লো হয়ে থাকে। ব্যাকগ্রাউন্ড অ্যাপ: কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে চার্জিং প্রক্রিয়ায় সমস্যা হতে পারে। সফটওয়্যার বাগ: ফোনের সফটওয়্যারে কোনো বাগ থাকলেও চার্জিং সমস্যা হতে পারে। এক্ষেত্রে ফোন রিস্টার্ট করলে অনেক সময় সফটওয়্যার সমস্যা সমাধান হয়ে যায়। ফোন আপডেট করুন—যদি কোনো সফটওয়্যার আপডেট পাওয়া যায়, তা ইনস্টল করুন। সম্ভব হলে ফোনটি ব্যাকআপ নিয়ে রিসেট করুন। সেফ মোডে চালু করে দেখুন সমস্যাটি কোনো অ্যাপের কারণে হচ্ছে কিনা।

ব্যাটারির সমস্যা

সময়ের সাথে সাথে সব ব্যাটারির আয়ু শেষ হয়ে যায়। এতে ফোন চার্জ ধরে না, চার্জ হুট করে কমে যায় এবং ফোনে চার্জ থাকে না। অতিরিক্ত চার্জ করা বা অন্য কোনো কারণে ব্যাটারি ফুলে যেতে পারে। এতে চার্জিং পোর্টে চাপ পড়ে এবং চার্জিং বাধাগ্রস্ত হয়। অন্যদিকে ব্যাটারি ফুলে গেলে এটি ফোনের জন্য বেশ বিপজ্জনক। ব্যাটারির ভেতরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলেও চার্জিং সমস্যা হতে পারে; হাত থেকে পড়ে গেলে বা কোনো ফিজিক্যাল ড্যামেজের কারণে এমন হতে পারে। যদি উপরের কোনো সমাধান কাজ না করে, তাহলে সম্ভবত ব্যাটারি বদলানোর প্রয়োজন হতে পারে।

অন্যান্য কারণ

ফোন ওভারহিট হওয়া

যদি ফোন খুব বেশি গরম হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং বন্ধ হয়ে যেতে পারে। ফোন ওভারহিট হলে ফোন ঠান্ডা না হওয়া পর্যন্ত অনেক সময় ফোন অন হয় না। এক্ষেত্রে ফোন ঠান্ডা জায়গায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করুন।

পরিবেশ

অতিরিক্ত ঠান্ডা বা গরম পরিবেশে ফোন চার্জ হতে সময় লাগতে পারে বা চার্জ নাও হতে পারে। সেক্ষেত্রে ব্যাটারি ড্রেইন ও হতে পারে। স্বাভাবিক তাপমাত্রায় চার্জ করার চেষ্টা করুন।

হার্ডওয়্যারের অন্য কোনো সমস্যা

মাদারবোর্ড, চিপসেট ইত্যাদি হার্ডওয়্যারের কোনো সমস্যার কারণেও চার্জিং সমস্যা হতে পারে। যদি নিজে সমস্যা সমাধান করতে না পারেন, তাহলে কোনো অভিজ্ঞ মোবাইল রিপেয়ার শপে যোগাযোগ করুন।

সমাধানসমূহ একনজরে

  • চার্জার এবং ক্যাবল পরিবর্তন করুন—অন্য একটি চার্জার এবং ক্যাবল ব্যবহার করে দেখুন।
  • চার্জিং পোর্ট পরিষ্কার করুন—ছোট ব্রাশ বা কম্প্রেসড এয়ার ব্যবহার করুন।
  • ফোন রিস্টার্ট করুন।
  • ফোন আপডেট করুন বা সেফ মোডে চালু করে দেখুন।
  • ব্যাটারি পরিবর্তন করুন প্রয়োজনে।
  • অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নিন।

প্রতিরোধমূলক টিপস

মূল চার্জার ব্যবহার করুন, ক্যাবল মোড়ানো এড়িয়ে চলুন, চার্জিং পোর্ট পানি ও ধুলো থেকে রক্ষা করুন, এবং ওভারনাইট চার্জিং এড়িয়ে চলুন। এই অভ্যাসগুলো অনুসরণ করলে দীর্ঘমেয়াদে ফোনের চার্জিং সিস্টেম ভালো থাকবে।

ওয়্যারলেস চার্জিং সমস্যা ও সমাধান

ওয়্যারলেস চার্জিং ব্যবহার করলে কখনো কখনো চার্জ না হওয়ার সমস্যা দেখা দেয়। চার্জিং প্যাড ও ফোনের মধ্যে সঠিক অ্যালাইনমেন্ট না থাকলে চার্জিং বাধাগ্রস্ত হয়। ফোনের কেস খুব পুরু হলে বা মেটাল কেস ব্যবহার করলে ওয়্যারলেস চার্জিং কাজ নাও করতে পারে। চার্জিং প্যাডে ধুলো বা ময়লা থাকলেও সমস্যা হয়। তাই চার্জিং প্যাড পরিষ্কার রাখুন এবং ফোন সঠিকভাবে প্যাডের কেন্দ্রে রাখুন। চার্জিং এর সময় ফোন বেশি নাড়াচাড়া করবেন না। যদি সমস্যা থাকে, তাহলে ওয়্যার্ড চার্জার ব্যবহার করে দেখুন।

কখন সার্ভিস সেন্টারে যাবেন

উপরের সব পদক্ষেপ চেষ্টা করেও যদি ফোন চার্জ না হয়, তাহলে বুঝতে হবে সমস্যা হার্ডওয়্যার লেভেলে। চার্জিং পোর্ট ভাঙা, ব্যাটারি স্ফীত, মাদারবোর্ড সমস্যা বা চিপসেট ইস্যু—এসব ক্ষেত্রে নিজে মেরামত করার চেষ্টা করবেন না। অথোরাইজড সার্ভিস সেন্টারে গিয়ে প্রফেশনাল ডায়াগনসিস করান। ওয়ারেন্টি থাকলে বিনামূল্যে সার্ভিস পেতে পারেন। অনথোরাইজড রিপেয়ার শপে গেলে মূল পার্টস বদলে ফেলা হতে পারে, তাই সতর্ক থাকুন।

চার্জিং বেস্ট প্র্যাকটিস

ফোনের ব্যাটারি সুস্থ রাখতে ২০-৮০% এর মধ্যে চার্জ রাখার চেষ্টা করুন। ওভারনাইট চার্জিং এড়িয়ে চলুন। ফাস্ট চার্জার ব্যবহার করলে ফোন গরম হতে পারে, তাই চার্জের সময় ভারী কাজ (গেমিং, ভিডিও স্ট্রিমিং) এড়িয়ে চলুন। চার্জিং এর সময় ফোন কেস খুলে রাখলে তাপ নিঃসরণ ভালো হয়। এই অভ্যাসগুলো অনুসরণ করলে ব্যাটারির আয়ু বাড়বে এবং চার্জিং সমস্যা কম হবে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

ফোন চার্জ না হলে প্রথমে কী করব?

প্রথমে ক্যাবল ও চার্জার পরিবর্তন করে দেখুন। তারপর চার্জিং পোর্ট পরিষ্কার করুন এবং ফোন রিস্টার্ট করুন।

চার্জিং পোর্টে পানি ঢুকলে কী করব?

ফোন বন্ধ করে রাখুন, পোর্ট শুকানোর জন্য কম্প্রেসড এয়ার ব্যবহার করুন। পুরোপুরি শুকানোর আগে চার্জ দেবেন না।

ব্যাটারি ফুলে গেলে কি বিপজ্জনক?

হ্যাঁ, ব্যাটারি ফুলে গেলে ফোনের জন্য বিপজ্জনক হতে পারে এবং চার্জিং বাধাগ্রস্ত হয়। দ্রুত সার্ভিস সেন্টারে দেখান।

ওভারহিট হলে কি চার্জ বন্ধ হয়?

হ্যাঁ, ফোন অতিরিক্ত গরম হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং বন্ধ হয়ে যেতে পারে। ঠান্ডা হওয়ার পর চার্জ দিন।

Jabir Al Shaker

Jabir Al Shaker

Founder and editor of StartsNest. Technology writer and digital marketing specialist with expertise in mobile technology, consumer electronics, and online business strategies.

View all articles by Jabir Al Shaker →

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

👁 1 views (lifetime)